Refund & Exchange Policy

Refund/Exchange Policy (রিফান্ড ও এক্সচেঞ্জ নীতি)

সর্বশেষ আপডেট: ১৮.০৯.২০২৬

SheNova-তে আমরা চাই আপনি আপনার কেনাকাটায় সম্পূর্ণ সন্তুষ্ট থাকুন। যেহেতু ইনারওয়্যার একটি ব্যক্তিগত ও স্বাস্থ্যগত সংবেদনশীল পণ্য, তাই আমাদের এক্সচেঞ্জ নীতি নিচের শর্তাবলী মেনে চলে।

সাইজ এক্সচেঞ্জ (Size Exchange)

  • ডেলিভারি পাওয়ার ৩ দিনের মধ্যে সাইজ এক্সচেঞ্জের অনুরোধ করতে হবে
  • প্রোডাক্টের ট্যাগ/প্যাকেজিং অক্ষত থাকতে হবে এবং প্রোডাক্টটি ব্যবহার/ধোয়া হয়নি এমন অবস্থায় থাকতে হবে
  • এক্সচেঞ্জের জন্য Messenger-এ অর্ডার নম্বরসহ মেসেজ দিন অথবা 01810052705-এ কল করুন
  • সঠিক সাইজের প্রোডাক্ট আমরা home delivery-তে পাঠিয়ে দেব; ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে এলাকাভেদে
  • একটি অর্ডারে সর্বোচ্চ ১ বার সাইজ এক্সচেঞ্জ করা যাবে


ডেলিভারির সময় প্রোডাক্ট রিটার্ন

  • ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে আসার সময়, প্রোডাক্ট হাতে পেয়ে যদি প্রোডাক্ট ড্যামেজ বা আপনাকে দেখানো প্রোডাক্ট এর সাথে মিল নেই মনে হয়, আপনি তখনই সেটি ফেরত দিতে পারবেন
  • এক্ষেত্রে ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে।
  • একবার প্রোডাক্ট গ্রহণ (রিসিভ) করে ফেললে এই অপশন আর প্রযোজ্য থাকবে না — তখন নিচের শর্ত অনুযায়ী শুধু এক্সচেঞ্জ প্রযোজ্য হবে


কোন ক্ষেত্রে এক্সচেঞ্জ/রিটার্ন হবে না

  • হাইজিন/স্বাস্থ্যগত কারণে প্যান্টি, পিরিয়ড প্যান্টি এক্সচেঞ্জ বা রিটার্নযোগ্য নয়
  • ট্যাগ ছেঁড়া বা প্যাকেজিং খোলা থাকলে (ফিটিং চেক করার জন্য শুধু হালকাভাবে পরে দেখা যাবে, ব্যবহার নয়)
  • সেল/ডিসকাউন্ট প্রাইসে কেনা প্রোডাক্ট (আলাদাভাবে উল্লেখ না থাকলে)
  • শুধুমাত্র “পছন্দ হয়নি” এই কারণে প্রোডাক্ট রিসিভ করার পরে রিটার্ন প্রযোজ্য নয় — তবে সাইজ এক্সচেঞ্জ করা যাবে


ভুল/ত্রুটিপূর্ণ প্রোডাক্ট পেলে

  • যদি ভুল প্রোডাক্ট পাঠানো হয় বা প্রোডাক্টে উৎপাদনগত ত্রুটি (ছেঁড়া, দাগ) থাকে:
  • ডেলিভারির [২৪-৪৮ ঘণ্টার] মধ্যে ছবি/ভিডিওসহ Messenger-এ জানান
    আমরা সম্পূর্ণ বিনামূল্যে সঠিক প্রোডাক্ট পাঠিয়ে দেব
    এক্ষেত্রে ডেলিভারি চার্জও আমরা বহন করব


রিফান্ড (টাকা ফেরত)


প্রোডাক্ট রিসিভ করার আগে (ডেলিভারির সময়) ফেরত দিলে কোনো টাকাই নেওয়া হয়নি বলে রিফান্ডের প্রশ্ন আসে না — শুধু ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে (উপরে উল্লিখিত)
প্রোডাক্ট রিসিভ করার পর কোনো টাকা ফেরত (রিফান্ড) দেওয়া হয় না। প্রয়োজনে শুধুমাত্র সাইজ/প্রোডাক্ট এক্সচেঞ্জ করা যাবে।

📧 ইমেইল: [email protected] | 📞 ফোন নম্বর: 01810052705 | 💬 Facebook: https://www.facebook.com/shenoova

ফ্রি ডেলিভারি ২ পিস ব্রা অর্ডারে • অর্ডার ট্র্যাক করুন।

X
Scroll to Top